আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার কাছে সহযোগিতা চেয়েছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ।শিক্ষার্থী, রাজনীতিবীদ সহ বিভিন্ন পেশার মানুষ যদি একসাথে কাজ করে তাহলে রামগড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে, শান্ত থাকবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
শনিবার সকালে সাংবাদিকদের সাথে একান্ত আলাপে এসব কথা বলেন তিনি।
তিনি আরো জানান, যোগদানের পর থেকে মাদক, জুয়া, সন্ত্রাস, চুরি, ইভটিজিং,ছিনতাই, রাহাজানি ও জুলুমবাজের বিরুদ্ধে গ্রহণ করেছেন চ্যালেঞ্জ। প্রথমে তিনি মাদকের আখড়া হিসেবে থানার বিভিন্ন এলাকা চিহ্নিত করে মাদক নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ওসি মোহাম্মদ মঈন উদ্দিন ২৫শে সেপ্টেম্বর রামগড় থানায় যোগদান করেন।
তিনি উপজেলাবাসীর উদ্দেশ্যে আরও বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু। এ থানায় টাউট,দালাল,মাদক ব্যবসায়ী এবং চাদাবাজদের জন্য কোনো স্থান নেই। যখনি কোন ঘটনা অনুমান করতে পারবেন আপনারা থানায় খবর দিবেন।রামগড় থানা পুলিশ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আছে এবং থাকবে।