বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

স্ত্রীর সাথে স্বামীর প্রতারণা যৌতুক দাবি, আদালতে মামলা

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে এক নববিবাহিতা স্ত্রীর সাথে স্বামী মোঃ রানা(৩০) নামের এক প্রতারক যৌতুক দাবি করার অভিযোগে গত ১৪ অক্টোবর যশোর আদালতে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর ৫ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের মোঃ ওলিয়ার রহমান শেখের মেয়ের সাথে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুরের মোঃ মফিজ ওরফে আহাদ আলীর ছেলে মোঃ রানা(৩০) ‘র সাথে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু গত ১৩ অক্টোবর ধুরন্ধর প্রতারক রানা স্ত্রীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু ভুক্তভোগী অসহায় পিতার কাছ থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে প্রতারক রানা স্ত্রীকে মারপিট করে তাড়িয়ে দেয়। ফলে ভুক্তভোগী স্ত্রী নিরুপায় হয়ে বিজ্ঞ আদালতে যৌতুক আইনে প্রতারক মোঃ রানাকে আসামি করে একটি মামলা করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আসামির প্রতি স্ব শরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন। ভুক্তভোগী অপর আরও গত ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) একটি পারিবারিক সহিংসতা-সুরক্ষা আইনে মামলা করেছেন। যে মামলায় প্রতারক স্বামী মোঃ রানাসহ তিনজনকে আসামি করা হয়েছে। পারিবারিক সহিংসতা- সুরক্ষা মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীকে তাড়িয়ে দিলে তার পিতা মাতা মেয়েকে নিয়ে সংসার করার জন্য আসামিদের বিভিন্ন অনুরোধ করার পরেও ভুক্তভোগী ও স্বাক্ষীদের যৌতুকের ২ লাখ টাকা দিতে হবে না হলে ভুক্তভোগীকে নিয়ে সংসার করবেনা বলে আসামিরা জানিয়ে দেয়। ফলে ভুক্তভোগী চরম বিপাকে পড়ে ন্যায় বিচার চেয়ে নিজের জীবনের সুরক্ষাসহ সকল ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে মামলাটি করেছেন। আদালত মামলাটি গ্রহন করে আসামিদের বিরুদ্ধে আদালতে হাজির হতে আদেশ দিয়েছেন। এবিষয়ে জানার জন্য স্বামী রুপি প্রতারক মোঃ রানার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে মোঃ রানার পিতা মোঃ মফিজ বিশ্বাস ওরফে আহাদ আলীর ০১৭৫৮৩৬৮৫৬০ মুঠোফোনে কথা হলে তিনি অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের ওলিয়ার শেখের মেয়ের সাথে নিজের ছেলে রানার বিয়ের কথা স্বীকার করে বলেন আমি বিষয়টি মিমাংসা করে নিতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর