বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

বেনাপোলে হত্যা মামলার আসামী আ.লীগ নেতা রুস্তম খন্দকার গ্রেফতার

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ

ভারতে পালানোর সময় ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামী  আওয়ামীলীগ নেতা রুস্তম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কৌশলে পালিয়ে যায় তার সহযোগীরা।
বৃহস্পতিবার সকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফারুক মজুমদার বলেন, প্রাথমিক ভাবে হত্যা মামলার আসামী কে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।
তিনি আরো  জানান, অপরাধীরা যাতে ভারতে পালাতে না পারে সেকারণে চেকপোষ্ট ইমিগ্রেশন ভবনে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। এতে সন্দেহ ভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ,বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থ্যার সদস্যরা।  বৃহস্পতিবার রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা সদস্যদের সন্দেহ হয়। এক পর্যায় তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় সে ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামী রুস্তম খন্দকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর