বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

জামালপুরে মাহিন্দ্র ট্রাক্টর চাপায় সাংবাদিক নিহত, আহত ১

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

জামালপুরে মাহিন্দ্র গাড়ি চাপায় কুরবান আলী (৬২)  সাংবাদিক নিহত হয়েছেন ও একজন সাংবাদিক ইত্তেফাকের দুলাল আহত। ১৬অক্টোবর বিকেল ২ টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে মেলান্দহ উপজেলার শাহজাদপুর নামক মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিক কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন সাংবাদিক কুরবান আলী। এ সময় ইসলামপুর থেকে আসা জামালপুর গামী একটি মাহিন্দ্র গাড়ী সাংবাদিক কুরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক কুরবান আলী দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও গণমুক্তি প্রত্রিকা ভ্রাম্যমান প্রতিনিধি এবং ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
এছাড়াও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লী বিদ্যুত সমিতির সাবেক পরিচালক ছিলেন তিনি।
নিহত সাংবাদিক কুরবান আলীর ছোট ভাই ইদ্রিস আলী ধনী বলেন,মোবাইলে খবর পাই বড় ভাই কুরবান আলী এক্সিডেন্ট করেছে। পরে মেলান্দহ হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা.মৌসুমি আক্তার বলেন,উনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ বলেন, মাহিন্দ্র গাড়ী চাপায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর