বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইলে ‘অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান, ব্র্যাকের বিডিসি সরকার হাসান ওয়াইজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া প্রমুখ। কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম।
অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয় যে, এক কোটিরও বেশি বাংলাদেশি কাজ করেন প্রবাসে। প্রতিদিন নতুন করে হাজারো মানুষ যেমন বিদেশে কাজ করতে যাচ্ছেন, তেমনি অনেকেই স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে ফেরতও আসছেন। এ সকল বিদেশ-ফেরত মানুষদের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে প্রত্যাশা-২ প্রকল্প। এর আওতায় দেশের ১৫টি জেলায় মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার (এমআরএসসি) প্রতিষ্ঠা করা হয়েছে, যেখান থেকে সেবা পাবেন বিদেশ ফেরত ব্যক্তিরা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর