মানিকগঞ্জ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সম্মেলন ও নিকাহ রেজিষ্ট্রার সমিতি মানিকগঞ্জ জেলা কমিটি গঠিত হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) জেলা পরিষদ মিলনায়তনে কাজী মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে ও কাজী নূর মোহাম্মদ জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিগঞ্জ জেলা রেজিষ্ট্রার মোঃ জাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।অনুষ্ঠানে মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাজী মাওলানা ফজলুর রহমানকে সভাপতি ও সদর উপজেলার জাগীর ইউনিয়নের কাজী হাফেজ মাওলানা কামরুল ইসলামকে সাধারন সম্পাদক করে মানিকগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কাজী সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কাজী আব্দুল মান্নান, কাজী আবু দাউদ, কাজী নাজমুল হক,কাজী সামসুদ্দিন। সহ-সাধারন সম্পাদক কাজী আব্দুর রব, কাজী ইসহাক, কাজী নূর মোহাম্মদ জাহাঙ্গীর। সাংগঠনিক সম্পাদক কাজী আল-আমিন, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সালাম, প্রচার সম্পাদক কাজী মনিরুজ্জামান,দপ্তর সম্পাদক কাজী মহিদুর রহমান। কার্যকরী সদস্য কাজী আবুল কালাম আজাদ, কাজী আব্দুর রাজ্জাক, কাজী মোশারফ হোসেন,কাজী আব্দুল্লাহ আল মামুন, কাজী এ এস এম সাইফুল্লাহ, কাজী শাহিনুর ইসলাম, কাজী রুহুল আমীন জিন্নাহ, কাজী ফিরোজ আলম।