বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান ইয়াবা ও ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অহিদুল ইসলাম (৩৬) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫শ’ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ বোতল ফেনসিডিল।  মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। মাদক কারবারি অহিদুল ইসলাম বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি চৌকশ দল বুইকারা গ্রামে অভিযান চালায়। এসময় ৫শ’ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি অহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর