বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ই-পেপার

হরিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জহুরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও):
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালী, হাত ধোয়ার কৌশল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হরিপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরএর আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়। দিবসে র‌্যালী ও হাত ধোয়া কৌশল প্রর্দশণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব হাতধোয়া দিবসের প্রতিপাদ্য তুলেধরে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ প্রকৌশল অফিসার আল-আলামিন খান, এতে আরো বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান,বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল প্রমুখ। দিবসে প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন ছাত্র-ছাত্রীকে হাত ধোয়ার উপকরন বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর