বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ই-পেপার

হরিপুরে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত

জহুরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও):
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে শাবানা পারভিন ও সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা নির্বাচিত হয়েছেন। সোমবার ১৪ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় হরিপুর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে দলীয় কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, হরিপুর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাবানা পারভিন। সম্মেলন উদ্ধোধন করেন, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিশ। গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা মহিলা দলের সম্পাদক নাজমা পারভিন, হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি জামালউদ্দিন ও সম্পাদক আবুতাহের প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পূর্বে ১৬ জন ফাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে তাঁরা উভয়ে পৃথক পৃথক ভাবে ১০ ভোট করে পেয়ে সভাপতি পদে শাবানা পারভীন ও সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর