বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

সম্প্রীতির নাগরপুরে বিজয়া দশমী অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরেও শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছিল সনাতন ধর্মাবলম্বীরা। অন্তর্বর্তীকালীন সরকারের তীক্ষ্ণ দৃষ্টি ও অসাম্প্রদায়িক চেতনায় প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদার মানসিকতায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে শারদীয়া দুর্গা উৎসব। পূজা শুরু হওয়া দিন থেকে প্রশাসনের কঠোর নজরদারিতে পূজার আনুষ্ঠানিকতার কমতি ছিল না নাগরপুর উপজেলার পূজা মন্ডপ গুলোতে। রীতি অনুযায়ী পাঁচ দিনের দুর্গাপূজার শেষ দিন দশমী। সেই দশমীতে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন।
রবিবার (১৩ অক্টোবর) সারা দেশের ন্যায় নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা।
এদিকে, মহাষ্টমী ও মহানবমীতে নাগরপুর উপজেলার প্রতিটি পূজা মন্ডপে ভক্ত দর্শণার্থীদের পাশাপাশি বিএনপি,জামায়াতে ইমলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পরিদর্শন ছিল চোখে পড়ার মতো।
নাগরপুর উপজেলার পূজা উদযাপন পরিচালনা কমিটির  সভাপতি শিব শংকর সূত্রধর শুরুতে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বলেন,এবছর উপজেলার প্রতিটি পূজা মন্ডপে অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। প্রশাসনের পাশাপাশি যাদের সহযোগিতায় এ সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের প্রতি পূজা উদযাপন পরিচালনা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক,নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি )মো. রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলায় দায়িত্বরত বিএ- ৮৮৭৭ মেজর শাহীন কবির শুভ, নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,নাগরপুর পূজা উদযাপন পরিচালানা কমিটির সভাপতি শিব শংকর সূত্রধর, সাধারণ সম্পাদক প্রভাস চক্রবর্তী প্রমূখ।
উল্লেখ্য- নাগরপুর উপজেলায় ১২৬টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর