বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

দৌলতপুরে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত 

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটার ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।রবিবার  (১৩ অক্টোবর ) বিকাল ২ টায়  চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়  অডিটোরিয়াম রুমে চরকাটারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে  সাধারণ সভা  অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর থানা আমীর মাওলানা ইমরান হোসাইনের সভাপতিত্বে  প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ  জামায়াতে ইসলামের যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা তছলিম উদ্দিন, ইসলামী সাংস্কৃতিক   ব্যক্তিত্ব  অ্যাডভোকেট ফেরদৌস হোসাইন,  মোঃ আব্দুল আলিম সাবেক সভাপতি  ইসলামী ছাত্রশিবির দৌলত উপজেলা শাখা, মোঃ আব্দুর রহমান সভাপতি  ইসলামী ছাত্রশিবির দৌলতপুর উপজেলা শাখা প্রফেসর আব্দুল কাদের  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আবুল বাশার  মাস্টার সেক্রেটারি  জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা । অনুষ্ঠানে বক্তারা  বলেন, কুরআনের কথা বন্ধ করতে বিগত সরকার জামায়াতের উপর দীর্ঘ ১৬ বছর স্ট্রীম রোলার চালিয়েছে। শীর্ষ নেতাদের ফাঁসী দিয়ে কুরআনের কথা বন্ধ করতে চেয়েছিল।কুরআন প্রেমিক জনগণ বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিদায় করে দিয়েছে। তিনি সকল কর্মীদের কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর