বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ই-পেপার

মানিকগঞ্জে শানে রিসালাত মহাসম্মেলন অনুষ্ঠিত 

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে রিসালাত মহাসন্মেলন অনুষ্ঠিত হয়।শনিবার (১২ অক্টোবর) খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি মানিকগঞ্জ জেলা শাখা উদ্যোগে অনুষ্ঠিত শানে রিসালাত মহাসন্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনেরর মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি শাহ সাইদ নূর।
সমাবেশে বক্তারা বলেন,অবশ্যই কাদিয়ানীদের বাংলাদেশে অমুসলিম ঘোষনা করতে হবে।তারা মুসলমানদের বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরোধী।পৃর্থিবীর মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় বিশ্ব  নবী মুহাম্মদুর রাসুল (সাঃ) অসম্মানে কোন কথা ও কাজ কোন মুসলমান মেনে নেবে না।যদি এই শয়তানদের অবাধে এই জমিনে কাজ করতে দেয়া হয় এবং অতিদ্রুুত তাদের অমুসলিম ঘোষনা না করা হয় তবে এ দেশের আলেম-ওলামারা পুরো দেশবাসীকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবো আমরা কোন আইন হাতে তুুলে নিতে চাই না কিন্তু রাসুলের সাথে বেয়াদবি আমরা বরদাশত করবো না।আমরা আশা করি সরকার দায়িত্বশীল কাজ করবে এবং এদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দিবে না।ধৈর্য্যরে একটা সীমা আছে ,আমরা বছরের পর বছর অপেক্ষা করতে পারবো না।যদি কাদিয়ানীদের দ্রুত অমুসলিম ঘোষনা করা না হয় তাহলে দেশবাসী নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হবে।সমাবেশে বক্তব্য রাখেন,মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী,মাওলানা হাসান জামিল, মুফতি শামসুল আরেফিন খান সাদী প্রমুখ।সকাল ১০টা থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত চলে মাহফিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর