বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে বিএনপি নেতা এছাহকের মতবিনিময় সভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ

আগামী ২৬ অক্টোবর নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সভাপতি পদপ্রার্থী এছাহক আলী সাাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার উপজেলা সদরের এছাহক টাওয়ারে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সভা করেন তিনি।

এছাহক আলী রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ন আহ্বায়ক। মতবিনিময়ের সময় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এছাহক আলী সভাপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা দেন।

এ সময় এছাহক আলী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে ছিলাম। বর্তমানেও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে রয়েছি। দুর্দিনে বিএনপির সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড নেতাকর্মীদের সাথে নিয়ে অব্যাহত রেখেছি।

তিনি আরও বলেন, উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের অনুপ্রেরণায় আমি আগামী ২৬ অক্টোবর উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস উপজেলার ৮টি ইউনিয়নের নেতাকর্মীরা (ভোটার) আমাকে সমর্থন ও ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করবেন।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মখলেছুর রহমান বাবু, সদস্য নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান, একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার আলম, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. খালেক হোসেন, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির উপদেষ্টা রুবিন, উপজেলা তাঁতীদলের সভাপতি সাইফুল ইসলাম শেখ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর