বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৩:৫০ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে জাগ্রত জনতা সংসদ পঞ্চগ্রাম সপ্তম বারের মতো উপজেলার বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের আয়োজন করে।

সফুরা আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডক্টরস্ এগ্রো-ভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাফিউল করিম রাফি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলাম।

পেট্রো বাংলার সাবেক ডিজিএম নজরুল ইসলাম, ইউপি সদস্য মো. শাহাজাহান আলী শাহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী টুর্নামেন্টে উজান বাগমারা নাইম একাডেমি দল ও সিম্বা ফুটবল একাদশ দল অংশগ্রহণ করে। খেলায় ট্রাইবেকারে উজান বাগমারা নাইম একাডেমি দলকে এক গোলে হারিয়ে সিম্বা ফুটবল একাদশ দল বিজয়ী হয়।

আয়োজকরা জানান, এ টুর্ণামেন্টে ৬টি জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে উজান বাগমারা নাইম একাডেমি দল ও সিম্বা ফুটবল একাদশ দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর