ময়মনসিংহের নান্দাইলে জহিরুল ইসলাম লিটন (লিটন স্যারের) স্পেশাল ইংলিশ কেয়ারের উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার (১১অক্টোবর) সন্ধ্যা ৭ টায় নান্দাইল মডেল থানার সামনে পুরাতন কৃষি ব্যাংক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল।
মোশারফ কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরায়জী, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মো. সেলিম ভূঁইয়া, প্রেসক্লাব নান্দাইল এর সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হান, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজিব, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমান কাজল,সাংবাদিক ফজলে আরাফাত হৃদয়, শিক্ষার্থী মেহেদী হাসান শামীম,সুমন আহমেদ, মো. তাজুল ইসলাম, ফুয়াদ হাসান সহ প্রমুখ।
হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো. জহিরুল ইসলাম লিটন এম.এ (ইংরেজী),বি.এড(First Class) এর শিক্ষকতার মাধ্যমে নান্দাইলে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার ব্যাপক প্রশংসা করেন বক্তারা । সেই সাথে স্পেশাল ইংলিশ কেয়ারের সফলতা কামনা করেন।