বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

দৌলতপুরে পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান 

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুরে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন প্রজা মণ্ডপ পরিদর্শন করেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর)  মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নহ দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।  দৌলতপুরে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এর আগমন উপলক্ষে  উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন, পরে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নহা দলীয়  নেতাকর্মী নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও আর্থিক অনুদান প্রদান করেন।  পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, মো আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম কুন্টু ,দৌলতপুর উপজেলা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ নুরুল ইসলাম সোনাই, দৌলতপুর যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল সালাম, যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক রবিন  আহমেদ সামান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাজিব হোসেন, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান,এ সময় দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই এদেশের মানুষ আমরা সবাই একসাথে বাস করবো এটাই আমাদের বিশ্বাস আমরা আপনাদের পাশে আছি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছি যাতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে সে দিকে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর