শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

দৌলতপুরে দোয়া মাহফিল ও শান্তি ঐক্য সমাবেশ

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় জিনপুর ইউনিয়নবাসীর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের এর নেতৃত্ব গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও এর পটভূমিতে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার শহীদ ও আহত মুক্তির সেনাদের জন্য দোয়া মাহফিল ও শান্তি ঐক্য সমাবেশ অনুষ্ঠিত  হয়।
সোমবার (৭ই অক্টোবর)  আমতলী ফেদু সেক উচ্চ বিদ্যালয় মাঠে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা দৌলতপুর  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক তোজা, আরো উপস্থিত ছিলেন মতিলাল ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল মো: শওকত জাহাঙ্গীর রানা, দৌলতপুর উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সাদেকুর রহমান তুলা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হযরত আলী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ শওকত মাস্টার। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশের পরে  গাছের চারা বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর