মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে সড়ক দুঘটনায় নিহত-২, আহত-৭

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:০২ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা ডাংরী নামকস্থানে সড়ক দুঘর্টনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭জন। বুধবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে মহাসড়কের ডাংরী শামীম ভূইয়ার ফিসারির সামনে ময়মনসিংহ টু ভৈরবগামী শ্যামল ছায়া বাসের সঙ্গে নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইলগামী অটোরিকশার মুখোমুখি সংঘষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র বাদল মিয়া (৩৫) ও দশালিয়া গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মৃত নবী নেওয়াজের পুত্র ফিরোজ মিয়া (৫৭)। নান্দাইল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম নিহতের ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুঘর্টনার সময় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর