শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় চার আ.লীগ নেতা গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণা চলাকালে রাখালগাছা বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের মামলায় নাটোরের সিংড়ায় উপজেলা আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১লা অক্টোবর) গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আউয়াল, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আদেশ আলী সরদার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার সাহা।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ঘটনায় গত মাসে দায়েরকৃত একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় হামলা ও মারধরের অভিযোগ রয়েছে।

জানা যায়, একাদশ সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত ৫ই সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।

এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রধান আসামি করা হয়। পলক ছাড়াও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণা চলাকালে উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর