“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।
আজ (সোমবার) ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে কন্যা শিশু দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.বিল্লাল হোসেন, এতে স্বাগত বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা স্বপন কুমার দত্ত।
সভায় আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে এক অসহায় বিধবা নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তিনি উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম আতকাপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের মেয়ে মোছাঃ সুরমা আক্তারকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এস.এম. মিনহাজ উদ্দিন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আঃ মোমিন কুদ্দুস সহ প্রমুখ ব্যক্তিবর্গ।