মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ই-পেপার

লামায় মিথ্যা’ মামলা, জমি দখল ও হয়রানির প্রতিবাদ

লামা প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ

ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা’ মামলা, জমি দখল ও স্থানীয়দের নির্যাতনের প্রতিবাদ, নিন্দা ও দুঃখজনক বলে মনজুল আলম কোং বিরুদ্ধে অভিযোগ করেছেন এলাকাবাসী।
শনিবার (২৮ সেপ্টেমর) বেলা ১১টার দিকে লামা উপজেলা সরই ইউনিয়নের (৬ নংওয়ার্ড) পুইট্টাঝিরি ও ডিগ্রি খোলা বাজার এলাকায় এ অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের মধ্যে নাছির উদ্দীন মেম্বার, মৃত আহমদ মিয়া,আইনুল হক- মৃত মৌ: ইছহাক আলী ,জমিলা খাতুন-পিতা আবিদ আলী,,বশির আহমদ মৌঃ মৃত ইছহাক আলী, আবুল মিয়া, সাহাব মিয়া- পিতা মৃত মামুন,ফারুল বেগম -পিতা মৃত আলী আকবর,আবুল মিয়া-পিতা আব্দুর রব, আব্দুর রহিম,রুহুল আমিন-পিতা মৃত জাকের আহমদসহ অনেকেই বক্তব্য দেন।
সরেজমিনে ও  ভুক্তভোগীরা জানান, পার্শ্ববর্তী লোহাগাড়া চুনতী এলাকার মোঃ মনজুর আলমও তার বহিরাগত ভাড়াটিয়া লোক নিয়ে পুইট্টারঝিরি  বর্ণিত এলাকায় দীর্ঘদিন ধরে এলাকায় অসহায় দরিদ্র পরিবারের ভূমি দখলসহ বিভিন্ন হয়রানিমূলক মামলা,অপকর্ম করে আসছে। মামলা করা উনার নেশা-পেশায় পরিণত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ নাছির উদ্দীন ও সাহাব উদ্দীন জানান, গত ২৫ সেপ্টেম্বর,২০২৪ ইং, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ  ও অপতথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত রয়েছে একটি মহল। সেক্ষেত্রে আমাদের কারো সাথে দেখা সাক্ষাৎ,যোগাযোগ বা বিন্দুমাত্রও সম্পৃক্ততা নেই।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ মনজুর আলমের  সাথে মুটোফোনে যোগাযোগ করলে বলেন, আমার বিরুদ্ধে উল্টাপাট্টা লিখলে সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা করব।
এ বিষয়ে সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং বলেন, সেখানে আগে থেকে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। তবে এখন কি হচ্ছে জানি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর