মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ই-পেপার

নবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম বক্তব্য দেন। এ সময় দিনাজপুর জেলা নায়েবে আমির  ড. মোহাদ্দেস এনামুল হক, জামায়াতে ইসলামীর উপজেলা সাবেক আমির নুরে আলম , বর্তমানে উপজেলা সেক্রেটারি রেজাউল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুলতান মাহামুদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলনসহ উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর