মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ই-পেপার

মহানবী (সাঃ) কে কটুক্তি করায় প্রতিবাদে নাগরপুরে তৌহিদী জনতার বিক্ষোভ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ

পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ন রানে মহানবী (সাঃ) কে নিয়ে বাজে কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শুক্রবার(২৭ সেপ্টেম্বর) পবিত্র জুম্মার নামাজের পর সরকারি কলেজ গেট হতে  শুরু করে কাঁচাবাজার, তালতলা রোড হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ গেটে এসে জমায়েত হয় এবং এ সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা মাও.আল হেলাল উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন নাগরপুর বাজার জামে মসজিদের খতীব মাওলানা মো: রফিকুল ইসলাম,পেশ ইমাম মাও. মো: রফিকুল ইসলাম আমিনী,মাও মো: ইলিয়াছ হোসেন প্রমূখ।
বক্তারা মহানবী (সাঃ) কে কটুক্তির নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে এরকম ঘৃণ‍্য জঘন্যতম অপরাধকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কঠোর বক্তব্য রাখেন।
এ সময় নাগরপুর সদরের বিভিন্ন মসজিদ থেকে পবিত্র জুমার নামাজ আদায় করে অসংখ্য মুসল্লী সহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর