মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা জামায়াত অফিসে বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠানটি উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াত সেক্রেটারী অধ্যাপক আব্দুস সালাম এ-র পরিচালনায় শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাও.গোলাম রব্বানী,উপজেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মো.আজিজুল রহমান,মুফতী মো. রফিকুল ইসলাম।
শিক্ষা শিবিরে বক্তারা বলেন, ইসলাম প্রিয় সকল মানুষকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এবং নৈরাজ্যবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।তারা আরও বলেন, ইসলামকে বিজয়ী ও দেশের কল্যাণে সর্বদা কাজ করতে হবে।
এসময় নাগরপুর সদর ইউনিয়ন সেক্রেটারী হাফেজ আজিম উদ্দীন,জামায়াত নেতা মাও.কামরুল ইসলাম,শ্রমিক নেতা আব্দুর রশীদ হারুনসহ বিপুল সংখ্যক কর্মী এ শিক্ষা শিবিরে অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর