মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

ই-পেপার

সিলেটে পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার নিহত

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৪ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক ব্যাক্তি। নিহত রুপন চৌধুরী (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল গ্রামের রবীন্দ্র চৌধুরীর ছেলে। তিনি সিলেটের একটি ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে হেতিমগঞ্জ বাজারের ইমরান কমিউনিটি সেন্টারের সামনে মারাত্মক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ বাজারে যাওয়ার পূর্বে ইমরান কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেল আরোহী গাড়ি ঘুরিয়ে নিয়ে হেতিমগঞ্জ বাজারের দিকে যেতে চাইলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে সিলেট গামী একটি পাথরবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-০৪৪৬) চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুপন চৌধুরীর মৃত্যু হয়। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এবং নিহতের পরিবারকে খবর দেওয়া দিয়েছেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের রোড এক্সিডেন্টে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর