মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ই-পেপার

ছিনতাই করে পালোনোর সময় সিএনজি সহ চার ছিনতাইকারী জনতার হাতে আটক

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ

গোলাপগঞ্জের ধারাবহ‌র এলাকায় সিএনজি-যোগে  ছিনতাই ক‌রে পা‌লি‌য়ে যাওয়ার সময় জনতার ধাওয়া করে সিএন‌জিচালিত অ‌টো‌রিকশাসহ ৪ ছিনতাকারীকে আটক ক‌রে‌ এবং তাদের পু‌লি‌শের হা‌তে সোপর্দ করে।

মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) সন্ধ্যা পৌ‌নে ৭টার সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়‌কের ধারাবহর নামক স্থানে  এ ঘটনা ঘ‌টে।

আটককৃত ছিনতাইকারীরা- গোলাপগঞ্জ উপ‌জেলার ভা‌দেশ্বর ইউ‌নিয়নের পূর্বভাগ রাজাপুর গ্রা‌মের আব্দুল হান্না‌নের ছেলে সিএন‌জি অ‌টো‌রিকশা চালক লা‌য়েক আহমদ, একই গ্রা‌মের মারুফ মিয়ার ছেলে রাজ‌মি‌ন্ত্রির জোগা‌লি, আশুক আলীর ছেলে সা‌নি ও রাজু আহম‌দের ছেলে রিপন। আটককৃতদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূ‌ত্রে জানা গে‌ছে, ধারাবহর গ্রা‌মের প্রতাপ চন্দ্র নাথ না‌মের যুবক ফোনে কথা বল‌তে বল‌তে হে‌টে বা‌ড়ি ফির‌ছি‌লেন। এসময় পেছন দিক দি‌য়ে আসা সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারাবহর একমাইল বাজার দি‌য়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় প্রতাপ অন্যজনের ফোন দিয়ে কল করে একমাইল বাজারের একজন ব্যবসায়ীকে বিষয়টি জানালে তারা রাস্তায় গাছ ফে‌লে অটোরিকশাসহ ছিনতাইকারীদের আটক করেন।৷ খবর পে‌য়ে গোলাপগঞ্জ ম‌ডেল থানা পু‌লিশ ও ভা‌দেশ্বর মোকামবাজার সিএন‌জি অ‌টো‌রিকশা স‌মি‌তির নেতৃবৃন্দ ঘটনাস্থ‌লে যান এবং পুলিশ ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায়।

গোলাপগঞ্জ ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুন নাসের বলেন- ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর