মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৫ অপরাহ্ণ

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নওগাঁর রাণীনগরে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ গ্রহণ করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষকরা।

উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানের সভাপতিত্বে ও রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রাং, সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, পারইল দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেন, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুর রহমান, রাতোয়াল বিশ্বকবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এ সময় বক্তারা- বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর