মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ই-পেপার

হরিপুরে সীরাত মাহাফিল অনুষ্ঠিত

জহুরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সীরাতুন নবী (সাঃ) শীর্ষক আলোচনা  সভা ও না’তে  রাসূল (সাঃ) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  গত কাল (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে কালিগঞ্জ বাজারে  এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী   হরিপুর  উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়নের আমীর মাওলানা মোঃ আফসার আলী   সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আব্দুল হাকিম কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামাতে ইসলামী, ঠাকুরগাঁও জেলা,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  মাওলানা মোঃ  রফিকুল ইসলাম নায়েবে আমির, হরিপুর উপজেলা, মাওলানা   রমিজ  আহাম্মেদ সেক্রেটারী হরিপুর উপজেলা শাখার।
এ সময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা রমিজ আহাম্মেদ, বাংলাদেশ  ছাত্র শিবির ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি আসাদুল্লাহ আল- গালিব,বাংলাদেশ জামাতে ইসলামী ওলামা বিভাগের  সভাপতি মাওলানা মোঃ মোশারফ হোসেন, ও সেক্রেটারি মাওলানা মেহেদী হাসান,এ সময়  আরো বক্তব্য রাখেন হরিপুর উপজেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সীরাত মাহাফিল পরিচালনা করেন,  বাংলাদেশ জামাতে ইসলামি হরিপুর উপজেলা শাখার কোষাধাক্ষ মোঃ কামরুজ্জামান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর