মানিকগঞ্জের দৌলতপুরে উলামা বিভাগ ও মসজিদ মিশনের আয়োজনে এক উলামা সমাবেশ অনুষ্ঠিত হয় ।শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে দৌলতপুর উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উলামা সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন-মাওলানা জাকিরুল ইসলাম খান,সভাপতি উলামা পরিষদ,মানিকগঞ্জ, বিশেষ মেহমান ছিলেন-মাওলানা আব্দুল হান্নান প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মাওলানা মো. আব্দুর রহমান নাদিনী,বায়তুন মাল সম্পাদক মানিকগঞ্জ জেলা উলামা বিভাগ,মাওলানা হারিস উদ্দিন,সভাপতি মানিকগঞ্জ সদর উপজেলা উলামা বিভাগ, মাওলানা আবুল বাশার সেক্রেটারি জামায়াতে ইসলামী বাংলাদেশ দৌলত উপজেলা শাখা,মাওলানা হাফেজ মোঃ নাজমুল হোসেন সুপার দৌলতপুর দাখিল মাদ্রাসা, মোঃ আব্দুর রহমান সভাপতি বাংলাদেশ ছাত্রশিবির দৌলতপুর উপজেলা শাখা প্রমুখ। এসময় উপস্থিত বক্তারা ইসলামের উপর জীবন বিধান ও রাষ্ট্র পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন।