ঝালকাঠিতে জাতীয় পার্টির উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আলীম, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ বজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, জেলা সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ ইউনুছ হাওলাদার, জেলা যুগ্ম সম্পাদক আবু শহীদ, স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন আকন, যুবনেতা শাকিল, ছাত্র সমাজের জেলা আহ্বায়ক মিজানুর রহমান শিপন, জাতীয় পার্টির শহর শাখার যুগ্ম সম্পাদক আঃ আলীম, স্বেচ্ছাসেবক নেতা রিয়াজ হোসেন প্রমুখ।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও ঝালকাঠি জেলার জাপা নেতা ইউনুছ এর নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।