মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

ই-পেপার

লামার সরইতে জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ

বান্দরবানের লামার সরই ইউনিয়নে বাজার পাড়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে মোঃ মনির আহমদ (৮০) বনাম  মোক্তার হোসেন ( ৬০) এর জমি জবর দখলের চেষ্টায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আগে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান মনির আহমদ।
সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ০৪/১০/২০০৩ইং, তারিখ সিগরাম ত্রিপুরা হইতে মনির আহমদ আর /২১৩ নং হোল্ডিং এর ৪৪ নং দাগের উত্তর পাশের ০.৬০ (ষাট শতক) একর প্রথম শ্রেনীর জায়গা সরকারি রেজিস্ট্রার্ড বয়না নামা মূলে খরিদ করিয়াছি। যাহার বয়না নামা দলিল নং ৩৯৯/২০০৩।সিগরাম ত্রিপুরা হইতে আমি জয়গা বায়না নামা নেওয়ার পর হইতে উক্ত জায়গার মধ্যে বিভিন্ন জাতের গাছের বাগান ও চাষবাদ করিয়া আমি ভোগ দখলে স্থিত আছি। উল্লেখিত অভিযুক্ত ২১৩নং হোল্ডিং এর প্রজা সিগরাম ত্রিপুরা হইতে গত ৩০/০৭/১৯৯৬ইং তারিখে ৩৯,৪৩,ও ৫০নং দাগ নিয়ে ২.৪০ একর জয়গা বয়না নামা দলিল খরিদ করিয়াছি তাহার বায়না নামা দলিল নং ৫৩৯ /৯৬।২১৩ নং হোল্ডিং এর ৫০ নং দাগ লিপিবদ্ধ নাই আমি সিগরাম ত্রিপুরা হইতে জায়গা নেওয়ার পর ১নং বিবাদী  মোক্তার হোসেন আমার বিরুদ্ধে বিভিন্ন আদালতে মামলা মোকদ্দমা করিয়া আসিতেছে।
বর্তমানে বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত, বান্দরবন পার্বত্য জেলায় মামলা চলমান আছে। গত ১৬/০৯/২০০৯ ইং বিঙ্ঘ আদালত হইতে উভয় পক্ষের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু বিবাদী গন বিঙ্ঘ আদালতের আদেশকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে গত ১১/০৯/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ১টায় ১ও২ নং বিবাদী ইন্দনে ও সহযোগীতায় ৩নং বিবাদী লোহাগড়া হইতে অঙ্ঘাত নামা ১০/১২ জন নিয়ে এসে সকল বিবাদীগন পরস্পর যোগসাজশে রাতের অন্ধকারে হাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র ও ঘর নির্মাণের সরঞ্জাম নিয়ে আমার জায়গায় অনধিকারে প্রবেশ করে জয়গা জবর দখল করার উদ্দেশ্য অস্থায়ীভাবে একটি ছোট্ট খুঁড়েঘর নির্মাণ করেন।
এটিকে মোক্তার হোসেন, পিতা মৃত নজির আহমদ ও তার ছেলে মোঃ তারেক জানান, আমাদের বিরোধীয় জায়গার সম্প্রতিককালে তৈরি করা ঘরে আমাদের প্রতিপক্ষরা গতরাত ১৬ সেপ্টেম্বর অনুমানিক ২ টার সময় বহিরাগত লোকজন নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা,ঘর ভাংচুর ও লোপাট করে চলে যায়। মসজিদের মাইকে মাধ্যমে ডাকাত হানা দিয়েছে বলে প্রচারে লোকজন এসে আমাদের প্রাণে রক্ষা ও পালিয়ে যেতে সাহায্য করে।
এদিকে মনির আহমদ ঘটনা অস্বীকার করে জানান, আমাদের বাড়ির লোকজন দিয়ে বাধা দিয়েছি। এরা আমাদেরকে বর্তমান পরিস্থিতিতে পুঁজি করে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি প্রদর্শন করছে।
স্থানীয় ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে উক্ত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে  শুনেছি ঘরটি ভেঙ্গে দিয়েছে। আমাকে জড়িয়ে হুমকি ধামকি দিচ্ছে।
লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন,  এ বিষয়ে এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।পাইলে তদন্ত পূর্বক ব্যবস্থা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর