শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পুলিশও বিচারের বাহিরের কেউ না-সমন্বয়ক সারজিস আলম 

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, পুলিশের যদি বিচার না হয়, তাহলে রাষ্ট্রের অন্য কোনো নাগরিকের বিচার করাও প্রশ্নবিদ্ধ হয়। পুলিশও বিচারের বাইরের কেউ না। পুলিশ বা অন্য যে কেউ হোক। যে দোষী তার বিচার হতেই হবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে। তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে মামলা হোক। যে প্রসেসের মাধ্যমে তাদের বিচার হওয়ার কথা। সেই প্রসেসে দোষীদের অবশ্যই বিচার হতে হবে। কেউ একজন অতি উৎসাহী হয়ে নিজের জায়গা থেকে সরে ফ্যাসিস্ট সরকারে কাছে নিজেকে তুলে ধরার জন্য অন্যায়ভাবে নির্দেশের বাইরে গিয়ে অন্যায় নির্দেশ পালন করেছে। তারা অন্যায়কারী। সে যদি পুলিশও হয়, তা হলেও সে অন্যায়কারী।

বার্তা প্রেরক


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর