মানিকগঞ্জের দৌলতপুরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির উদ্যোগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দৌলতপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে দৌলতপুর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।