মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

ই-পেপার

জুম্মার খুৎবারত অবস্থায় শেফা মঞ্জিল জামে মসজিদের ইমামের মৃত্যু

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শেফা মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুহিব্বুল হক শুক্রবার (১৩ সেপ্টেম্বর’২৪) জুমআর নামাজের খুৎবারত অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, মাওলানা মুহিব্বুল হক রহ. শেফা মঞ্জিল জামে মসজিদে দীর্ঘ ১০ বছর ধরে ইমামতি করছিলেন এবং শারীরিক অসুস্থতার জন্য আজ জুমআর নামাজের মাধ্যমে শেফা মঞ্জিল মসজিদের ইমামতি থেকে অবসরে যাওয়ার কথা। তবে তার আর শেষ ইমামতির মাধ্যমে বিদায় নেওয়া  হলো না। তার আগেই তিনি জীবন থেকেই বিদায় নিয়েছেন।
মুসল্লিদের পক্ষ থেকে বিদায় উপলক্ষে জুমআর নামজের পর মাওলানা মুহিব্বুল হক রহ. রাজকীয় বিদায় সম্বর্ধনা দেওয়ার সমস্ত প্রস্তুতি ছিল। কিন্তু ইমাম সাহেবের মৃত্যুতে মুসল্লিদের মাধ্যে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, মাওলানা মুহিব্বুল হক রহ. এর বাড়ী কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির লালারচক গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর