৯ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার মির্জাপুরের শিল্পাঞ্চল বলে খ্যাত গোড়াই ইউনিয়নের উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
গোড়াই ইউনিয়নের আমির জাহাঙ্গীর আলম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের গণমানুষের নেতা ও টাংগাইল জেলা আমির জনাব আহসান হাবীব মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল জেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক শফিকুল ইসলাম খান, ঘাটাইল উপজেলার সংগ্রামী নেতা সহকারী সেক্রেটারি জেনারেল হোসনে মোবারক বাবুল, জেলা ওলামা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামালপুর জেলার সংগ্রামী নেতা মাওলানা দেওয়ান নুরুল ইসলাম, মির্জাপুর উপজেলা সেক্রেটারি আবুল কাশেম মৃধা, ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা সেক্রেটারি মমিনুল ইসলাম মমিন, শিবিরের মির্জাপুর উপজেলা সভাপতি মেরাজ মিয়া প্রমূখ।