মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার তানভীর 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৭ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন বীরগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট তানভীর হোসেন (২৪)।
তিনি বীরগঞ্জ সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০১৮ সাল থেকে রোভারিং এর সঙ্গে যুক্ত হওয়ার পর সফলতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস হতে ২০১৯ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে করেছে। পাশাপাশি অত্র ইউনিটে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে বীরগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউট লিডার আল মামুন বলেন,  পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের স্কাউটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকা উচিত বলে আমি মনে করি কারণ স্কাউটিং সামাজিক ও মানবিক কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। এর মূল লক্ষ্য হলো শিশু, কিশোর এবং যুবকদের মধ্যে নৈতিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলি এবং সমাজসেবামূলক কার্যক্রমের মানসিকতা বিকাশ করা। স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণকারীরা বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে থাকে, যেমন:স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, পরিবেশ সুরক্ষা,স্বাস্থ্য ও শিক্ষা, অসহায় ও দরিদ্রদের সহায়তা ইত্যাদি।
 তিনি আরো বলেন স্কাউটিং-এর মাধ্যমে শিশু ও যুবকরা কেবল নেতৃত্ব গুণাবলীই শেখে না, বরং তাদের মধ্যে সহানুভূতি ও মানবিকতাও জাগ্রত হয়, যা ভবিষ্যতে তাদেরকে সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ  বিভিন্ন ক্যাটাগরির বিজয়ী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর