মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ই-পেপার

মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১১ অপরাহ্ণ

মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সদস্য  এস এ জিন্নাহ কবীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (ফেক আইডি দিয়ে)  মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রমুলক অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে তিনি মানিকগঞ্জ সদর থানায়  সাধারন ডায়েরী (জিডি) করেন।
সাধারন ডায়েরীতে তিনি উল্লেখ করেন, গত ১৫ আগষ্ট দুপুর ফেসবুক পেইজ হতে আমার নাম সহ বিএনপির নেতা কর্মীদের নামে বিভিন্ন মিথ্যা অপবাদ ছড়ায়। আবার ২১ আগষ্ট দুপুর অনুমান ০২:১৯ ঘটিকার সময় একই আইডি হতে আমার নামে মিথ্যা অপবাদ দিয়া আরোও একটি পোষ্ট করে। এ বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেন, রাজনৈতিক প্রতি হিংসার কারনে একটি কুচক্রী মহল ফেক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার নামে মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রমুলক অপপ্রচার করে যাচ্ছে। আমার রাজনৈতিক অবস্থা, মান- মর্যাদা ক্ষুন্ন ও হেয় প্রতিপন্ন করার জন্য এবং জেলার ভিতর অস্থিতিশিল পরিস্থিতি তৈরী করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এই মহলটি। যাহার ফলে আমি বর্তমানে আতংকের মধ্যে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর