মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে অবৈধ ইজিবাইক- ভ্যান স্ট‍্যান্ডের নামে ফুটপাত আবারো দখল

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারে ফুটপাত আবারো অবৈধ দখলে চলে গেছে। ফলে সড়কে চলাচল করা সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া বাজারে সড়কের দু’পাশে অবৈধ দখলদাররা ফুটপাত দখল করে বিভিন্ন দোকান পাট বসিয়ে অনিয়ম ভাবে ব্যবসা পরিচালনা করছে। অন্যদিকে ব্যাটারী চালিত ইজিবাইক-ভ্যান যত্রতত্র স্টান্ডের নামে গড়ে তুলেছেন অবৈধ দখলদারত্বের একমহা উৎসব। বার বার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি রাস্তা ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করলেও তা বেশিদিন স্থায়ী হয়না আবারো গড়ে তোলা হয় ফুটপাতসহ মহাসড়কের দুইপাশ। ফলে সাধারণ মানুষের ভোগান্তির কোন শেষ হয়না। এবিষয়ে একাধিক পথচারীরা অভিযোগ করে জানান, অবৈধ ফুটপাত দখল হয়ে যাওয়ার কারনে আমরা যারা গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন প্রয়োজনে ছুটে আসি শহরে আমাদের চলাচলে এতোটা বেগ পেতে হয় যা বলার অপেক্ষা রাখেনা। সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া খাদ্য গোডাউনের সামনে খুলনা-যশোর মহাসড়কের দু’পাশে কিছুদিন আগে উপজেলা প্রশানের পক্ষ থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতে অবৈধ ফুটপাত দখলসহ গড়ে উঠেছে ভয়াবহ ভাবে ইজিবাইক টেম্পু স্ট‍্যান্ড। ফলে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির শেষ নেই। জরুরী ভাবে অবৈধ ফুটপাত দখলমুক্তসহ অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য দায়িত্বরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন সচেতন মহল। এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসির মুঠোফোন একাধিক বার ফোন করলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, আমরা নিয়মিত অবৈধ দখল উচ্ছেদ অভিযান করে থাকি এবং কেউ যদি অবৈধভাবে সরকারি সম্পদ দখল করে থাকে তবে দ্রুতই অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর