মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

বিএসএসকেপি সদস্য সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৩ অপরাহ্ণ

“একসাথে চলবো, সুন্দর সমাজ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (বিএসএসকেপি) খানসামা উপজেলা শাখার মাসিক সদস্য সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল দশটায় কাচিনিয়া হাই স্কুল এন্ড কলেজে খানসামা উপজেলা শাখার সভাপতি আব্রাহাম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএসকেপি কেন্দ্রীয় সভাপতি এনায়েত উল্লাহ সিয়াম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালক মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ রাজু ইসলাম, সহ-সভাপতি নাসিরুল ইসলাম এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম বিল্লাহ। আরো উপস্থিত ছিলেন খানসামা উপজেলা শাখা কমিটির নাঈম ইসলাম, সাদিকুল ইসলাম নিরব, মনির ইসলাম, আশিকুর রহমান আশিক, কোকিল রায়, মাহিদ ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এনায়েত উল্লাহ সিয়াম বলেন, “আমরা বর্তমানে সবাই তরুণ আছি। তবে আমাদের সবাইকে আগামীর জন্য প্রস্তুত হতে হবে। আজকে যারা উপস্থিত আছি আমাদের আদর্শ দিয়ে আমরা নতুন জাগরণ সৃষ্টি করবো, ইনশাআল্লাহ।” প্রধান আলোচকের বক্তব্যে ওমর ফারুক বলেন, “আমাদের সবাইকে সবদিক থেকে দক্ষ হতে হবে। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছি আমাদেরকে সৎ পথে চলতে হবে। আমরা চাইলে আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো। এজন্য আমাদেরকে সকল প্রকার অনৈতিক কাজ থেকে দূরে থাকতে হবে।”
বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সংগঠনের সদস্যদেরকে সবসময় সেবার মানসিকতা নিয়ে চলার জন্য আহ্বান জানান অনুষ্ঠানের অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর