মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

টাঙ্গাইলে জামায়াত সমর্থিত পেশাজীবি সংগঠন ন্যাশনাল ডক্টর’স ফোরামের সম্মেলন অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠন ন্যাশনাল ডক্টর’স ফোরাম(এনডিএফ)টাঙ্গাইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(০৮ সেপ্টেম্বর)টাংগাইল শহরের শর্মা হাউজে এনডিএফ টাঙাইল জেলা সভাপতি ডা.এ.কে.এম আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী ডা.সাইফুল ইসলাম এর পরিচালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমীরআহসান হাবিব মাসুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা.জাহাঙ্গীর আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও টাঙ্গাইল জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি হুমায়ূন করিব, টাঙ্গাইল শহর শাখার আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমূখ।
সম্মেলন শেষে Step care management of Asthma বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারটি পরিচালনা করেন ডা. সুজাউদ্দিন তালুকদার,এসময় তিনি উক্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আপডেট চিকিৎসা বিষয়ক তথ্য উপস্থাপন করেন।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর পৃষ্ঠপোষকতায়, উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক চিকিৎসকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর