মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

বমু পুকুরিয়াখোলাতে প্রবাসীর স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ

লামা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ

লামার পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের পুকুরিয়াখোলা গ্রামে (৭ নংওয়ার্ড)  প্রবাসীর স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বর্ণিত গ্রামের বলখেলার মাঠে পাশে এ ঘটনা ঘটে।
সরেজমিনে,স্থানীয় ও ভিকটিমের সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী মোঃ ইউনুচ এর পরিবারের সাথে পূর্ব শত্রুতার যের ধরে একই গ্রামের দেলোয়ার হোসেনের ছোট ছেলে আহমদ হোসেন (লালাইয়া) (২২), তার অরেক ছেলে সহ মাঠে ইট রাখা ও গরু বেধে দেওয়াকে ইস্যু করে কথা-কাটাকাটি এক পর্যায়ে ইউনুছ এর স্ত্রী হামিদা বেগমকে (২৮)কে প্রকাশ্যে চুল ধরে মাটিতে ফেলে শ্লীলতাহানি, লাঞ্ছিত, মারধর ও শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা চালায়। দেখে পরে পার্শ্ববর্তী স্থানীয় লোকজন এসে কোন রকমে রক্ষা পায়।
 বারবার ঘটনার এলাকায় তারা প্রভাবশালীয় হওয়ায় অনেক লোক নিরবে সহ্য করছে। ভুক্তভগোী পরিবারটি লোকজন বর্তমানে জানমাল নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান। পাশাপাশি এর সুষ্ঠু বিচার প্রার্থনা করছেন।
 মোঃ ইউনুচ এর বড় ভাই মোঃ সাদেকুর রহমান, প্রত্যক্ষদর্শী পাখি আক্তার ও নুরল হাসেম জানান, দেলোয়ার হোসেন এর ছেলে অন্যায়ভাবে একজন নিরহ মহিলার উপর হামলা করেছে। এটির সুষ্ঠু বিচার হওয়া উচিত।
 অভিযুক্ত আহমদ হোসেন এর বড় ভাই মুবিনুল ইসলাম বলেন, আমার ভাইকে গালিগালাজ দেওয়ার কারনে উক্ত মহিলাকে মারধর করেছে। তবে মহিলার গায়ে হাত তোলা অন্যায় হয়েছে।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনা সম্পর্কে শুনেছি ঐ মহিলাকে বেশি মারধর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর