মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

দৌলতপুরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাশিদারামপুর চরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।হৃদয়  দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে মানিক কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। কয়েকদিন যাবত  কাশিদারামপুর চরে তাঁর বোনের বাড়িতে অবস্থান করছিলেন এমন খবর পেয়ে র‌্যাব-৪ সিপিসি-৩ এর অভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে।  সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামের এক যুবককে শ্বেতপাথর নিয়ে দ্বন্দ্বে হৃদয় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। ২০২২ সালের ৮ আগস্ট ওই মামলায় আদালত হৃদয়কে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। মানিকগঞ্জ র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন বলেন  গ্রেপ্তার হৃদয়কে যথাযথ আইনি প্রক্রিয়ায় মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর