সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের এক বৃদ্ধের বাড়িঘর ভাংচুরে বাধা দিতে গেলে ঐ বৃদ্ধ স্বামী -স্ত্রীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ভুক্তভোগী উপজেলার হেলাতলা গ্রামের মৃত খোদাবক্স অলী গাজীর পুত্র শুকুর আলী (৭০) জানায়, গত রবিবার দুপুর আনুমানিক ১টার সময় আমি ও আমার স্ত্রী গোয়াল ঘর মেরামত করছিলাম। এ সময় প্রতিবেশী আজিত দালালের পুত্র কবিরুল ইসলাম (৫০) ও একই গ্রামের আকরামের পুত্র মতিয়ার রহমান (৪৫) সহ ৮/১০ জন আমাদের উপর লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে আমার বাড়িঘর ভাংচুর করে তারা।এ সময় প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী শুকুর আলী আরো জানায়, আমি দীর্ঘদিন ধরে ঐ এলাকায় বসবাস করছি। সম্প্রতি হেলাতলা মৌজায় ১৬৮ ও ১৭০ দাগে ৭১৯ নং খতিয়ানে করিমন বিবির নিকট থেকে ৩ শতক ও বিবিজান বিবির নিকট থেকে ৩.২১ শতক জমি ক্রয় করি। যাহা দুইটি দাগ মিলে ৬.২১ শতক জমি ক্রয় করেছি। কিন্তু ঐ জমিতে দখলে নিতে গেলে প্রতিপক্ষ কবিরুলের নেতৃত্বে বার বার অমার উপরে হামলা চালায়। এ বিষয়ে আমি কয়েক বার আদালতে মামলা ও থানায় সাধারণ ডায়েরী করেছি কিন্তু কোন প্রতিকার পাইনি আমি।
তারা আইনের প্রতি শ্রদ্ধা না রেখে আমার ও আমার পরিবারের উপর প্রায়ই হামলা চালায়। এব্যাপারে কবিরুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন শুকুর আলী দুইটি দাগে জমি ক্রয় করেছে। সে যেখানে জমি ক্রয় করেছে সে জমি খালি ফেলানো আছে। সে আমার জমির ভিতরে এসে বার বার গোয়াল ঘর ও সীমানা বেড়া দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শুকুর আলী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।