মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জিয়াপুর ইউনিয়ন পরিষদ মাঠে ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ।অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক জামিল উদ্দিন মনির,দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন,জেলা কৃষক দলের আহ্বায়ক মাসুদুর রহমান,দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আবদুস সালাম,যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,যুগ্ন আহবায়ক সামাল, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলামিন ও সাধারণ সম্পাদক রাজীব হোসেন,বিএনপি নেতা ইকবাল হোসেন,থানা ছাত্রদলের সভাপতি মোঃ এলিট মিয়া,ইউনিয়ন বিএনপির আফসার উদ্দিন জিয়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হাকিম মিয়া ,জিয়নপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সায়েদুর রহমান ,জিয়নপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান প্রমুখ।