প্রতিদিন ফেনী জেলা জামায়াতের উদ্যোগে রান্না করা খাবার জেলার বন্যা দুর্গত এলাকায় বিতরণ করা হয়। প্যাকেট করা খাবার ৬টি করে বক্স এক পলিথিনে করা হচ্ছে, আরেক জায়গায় চলছে শুকনো খাবার প্যাকেট করার কাজ, প্যাকেট হওয়ার পরই ট্রাক, ট্রাকটর ও পিকআপ যোগে চলে যাচ্ছে দূর্গত এলাকায়। গভীর রাতে ফেনী জেলা জামায়াত ইসলামির নেতৃবৃন্দ দিনরাত রান্না করা চলছে। এই মহা কর্মযজ্ঞ চলছে গত ৬ দিন। প্রতিদিন দশ হাজার প্যাকেট রান্না করা খাবার এবং দশ হাজার প্যাকেট শুকনা খাবার বিলি চলছে। ত্রান বিতরনের প্রধান নিয়ন্ত্রণ কক্ষ শহরের গ্ৰ্যাড সুলতান কনভেনশন হলে। জাতির এই চরম দুর্যোগে মানবিকতার মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।