মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে পোনামাছ অবমুক্তকরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে ৮টি জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ৫টি গুচ্ছগ্রাম জলাশয়ে এক মন ও ৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২০ কেজি করে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

এদিন উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর