যশোরের অভয়নগরে অসহায় প্রবাসীর ব্যবসা প্রতিষ্টান দোকান ঘর ভূমিদস্যুর কবলে, জোর করে ঘর ভেঙে জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলার সিংগেড়ি গ্রামের মৃত বক্কার মোল্লার ছেলে আজাহার মোল্লা(৪৮) ইলিয়াস শেখসহ ৬ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ২০১৬ সালে দুইটা দলিলের মাধ্যমে মরিয়ম বেগম ও আসমা বেগমের কাছ থেকে ১ শতক ৬০ পয়েন্ট জমি কিনে দোকান ঘর বানিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। ভুক্তভোগীর ওই জমি ঘর দখল করার লক্ষে গত ২৪ আগষ্ট সকালে ইলিয়াসসহ প্রায় ২৫/৩০ জন সন্রাসীরা ওই ঘর ভেঙে ঘরের টিন কাঠসহ সবকিছু লুট করে নিয়ে জমি দখল করে নেয়। ফলে, ভুক্তভোগী পড়েছে চরম বিপাকে। এ বিষয়ে জমির মালিক আজহার জানান, আমার কেনা জমি জোর করে দখল করেছে ইলিয়াস, তাই আমি আইনপ্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি, তদন্ত করে সঠিক সমাধান করে আমার জমি ফেরত ফেরত পেতে চাই। জমি বিক্রিকারী মরিয়ম বেগমের ছেলে আফিজুর রহমান জানান, আমার মা জমি আজাহারের কাছে বিক্রি করার পর জমি মেপে মা আমিসহ মামারা আজাহারকে দখল বুঝিয়ে দিয়েছিলাম, এখন ওই জমি নিয়ে যদি আদালতে মামলা হয় তবে আমাদের তো কিছু করার নেই।
উপজেলার সিংগেড়ি গ্রামের মৃত জেলমান শেখের ছেলে ইলিয়াস শেখ ঘটনা অস্বীকার করে বলেন, আমার বোনেরা দুইজন জমি বিক্রি করেছে, আমি আদালতে আমানতের মামলা করেছি, আদালতে আজাহার জমি পেলে আমি জমি ছেড়ে দেবো। আমি জমি কোনদিন আজাহারকে মেপে বুঝিয়ে দেইনি, সে বরং আদালতে মামলা থাকা অবস্থায় ওই জমি জোর করে দখল করেছিলো। অভয়নগর উপজেলার ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়েবুর রহমান বলেন, আমার ইউনিয়নে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে সঠিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে, আমার ইউনিয়নে কোন অনিয়ম হতে দেবোনা। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।