অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শনিবার (২৪ আগস্ট)১০ টায় মানিকগঞ্জে পৌছে প্রথমে পৌর এলাকায় বেউথা মিফতাহুল হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন এবং ছাত্রদের সাথে কথা বলেন। পরে মাদ্রাসার পাশে কবরস্থানে তাঁর শ্বশুরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।উপদেষ্টা মানিকঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি সার্কিট হাউজে মানিকগঞ্জ জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। ১২টায় শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত স্পেকট্রা সোলার পার্ক লিমিটেডের ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি বলেন আমরা সব সেক্টরের অনিয়ম দুর্নীতি নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করবো। বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনায় এড়াতে সাময়িক বিদ্যুৎ বন্ধ রয়েছে।