মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

ইউপি চেয়ারম্যানকে হত্যার অভিযোগে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপারসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা 

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ

সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ১৮ জনের বিরুদ্ধে সাতক্ষীরার আমলী আদালতে মামলা দায়ের।
বুধবার দুপুরে নিহতের ভাই মো: জিয়ারুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।আদালতের বিচারক নয়ন বড়াল মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।
মামলা সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনারুল ইসলামকে অপহরণ ও গুম করার জন্য ধরে নিয়ে নির্মম ভাবে নির্যাতন করে এবং পরে গুলি করে হত্যা করে। এঘটনায় গতকাল ২১ আগষ্ট বুধবার নিহতের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরার আমলী ১ নং আদালতে দণ্ডবিধির ৩৬৪/৩০২/২০১/১৪৯/৩৪
ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন সাবেক পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবীর, সাবেক সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার সাবেক অফিসারৌ ইনচার্জ এনামুল হক,সাবেক এসআই হেকমত আলী, গাজী লুৎফর রহমান, আবদুল মান্নান, আবদুল হান্নান, হবিবর রহমান, মাহাবুর রহমান, হাশেম আলী, তহিদুল ইসলাম, নজরুল ইসলাম, শওকত আলী, গোলাম মোরশেদ, আবু আহমেদ, ইয়াহিয়া গাজী, আসাদুজ্জামান বাবুসহ অজ্ঞাত আরও ৪/৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর