জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপির বহিস্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় বাবুর জামিন বাতিল ও শাস্তির দাবিতে সাধুরপাড়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে ২১-আগষ্ট ২০২৪ বেলা ১১ টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার নেতৃত্বে দাসের হাট বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।